ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ads

সাময়িকভাবে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম খান। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৩০ নভেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ধারা ১২(২) অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংক এর পরিচালনা পর্ষদে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক মো. নজরুল ইসলাম খানকে ব্যাংকের পরিচালনা পর্ষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছ।


ads
ads
ads

Our Facebook Page